জলবায়ু পরিবর্তন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জলবায়ু পরিবর্তন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

জলবায়ু পরিবর্তনঃ পর্ব-৪

গত পর্বে আমরা দেখেছিলাম যে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি আদতে কল্পকথা নয় বরং পরিমাপকৃত উপাত্তের ভিত্তিতেই সেটি প্রমানিত। সেই সাথে এও জেনেছিলাম যে কার্বন ডাই অক্সাইড ছাড়াও বৈশ্বিক উষ্ণায়নে জলীয় বাষ্প, মিথেন, সিএফসি ও নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্রীন হাউস গ্যাসেরও উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।আলোচনা শেষ করেছিলাম একটি প্রশ্ন রেখে যে বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে মনুষ্যসৃষ্ট এই গ্রীন হাউস গ্যাসসমুহের মধ্যে কোনটির প্রভাব সর্বাধিক? আজ সেই প্রশ্নের উত্তর খোঁজা যাবে আর সেই সাথে গত শতাব্দী ধরে গ্রীন হাউস গ্যাসসুমহের বর্ধিত পরিমান আমাদের বায়ুমন্ডলের প্রাকৃতিক ভাবে সংঘটিত বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার উপর কতটুকু কোন প্রভাব ফেলছে সেটি নিয়েও আলোচনা করা হবে।

রবিবার, ৪ ডিসেম্বর, ২০১১

জলবায়ু পরিবর্তনঃ পর্ব-৩

গত পর্ব থেকে আমরা জলবায়ু বিজ্ঞানের মৌলিক জ্ঞানার্জনের পথে পা বাড়িয়েছিলাম। আমরা দেখেছিলাম কিভাবে গত ১৩০ বছর ধরে পৃথিবীর তাপমাত্রা একটু একটু করে বেড়ে যাচ্ছে এবং এ তাপমাত্রা বৃদ্ধিতে গ্রীন হাউস গ্যাস বিশেষত কার্বন ডাই অক্সাইড কিভাবে ভূমিকা রাখছে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। মূল বিবেচ্য বিষয় ছিল গত কয়েক দশক ধরে, বিশেষতঃ শিল্প বিপ্লবের পর থেকে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গমন বেড়ে যাওয়া এবং সেই আলোকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়া। শেষ করেছিলাম একটি জিজ্ঞাসা দিয়ে যে, 'বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের এই বৃদ্ধি সেটি কি কল্পকথা, নাকি আমরা সঠিক ভাবে মাপতে পারি এর পরিমান ?' আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব, দেখব কোন কোন উৎস থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড গ্যাসের নির্গমন হয়, সেই সাথে কার্বন ডাই অক্সাইড ছাড়াও আরো যেসব গ্রীন হাউস গ্যাস রয়েছে তাদের প্রভাব নিয়ে আলোচনা করব।


বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

জলবায়ু পরিবর্তনঃ পর্ব-২

প্রথম পর্বে আমরা জেনেছিলাম যে স্বল্প সময়ের পরিপ্রেক্ষিতে কোন স্থানের বায়ুমন্ডলের অবস্থা, যা কিনা তাপমাত্রা, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত, সেটাই হচ্ছে আবহাওয়া আর কোন নির্দিষ্ট স্থানের দীর্ঘ সময়ের (সাধারণত ৩০ বছরের) আবহাওয়ার বিভিন্ন অবস্থার গড় হিসাবই ঐ স্থানের জলবায়ু। আরো জেনেছিলাম যে জলবায়ু পরিবর্তন মূলত কোন স্থানের গড় জলবায়ুর দীর্ঘমেয়াদী ও অর্থপূর্ণ পরিবর্তন, আরো ভাল করে বললে প্রায় ৩০ বছরের জলবায়ুর গড় পরিবর্তন। এই পর্ব থেকে আমরা জলবায়ু বিজ্ঞানের মৌলিক জ্ঞান অর্জনের পথে একটু একটু করে পা বাড়াব।

মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

জলবায়ু পরিবর্তনঃ পর্ব-১

প্রাক কথনঃ


জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের একটি বহুল পরিচিত বিষয় যা বিজ্ঞানীদের গবেষনাগার থেকে শুরু করে চায়ের টেবিলে আড্ডা, জাতীয় ও আন্তর্জাতিক প্লাটফর্মে বিবৃতি, কিংবা রাজনীতিবিদদের বক্তৃতায় আলোচিত হয়ে আসছে। তবে বলতে দ্বিধা নেই জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আমরা যতটা ওয়াকেবহাল এর কারন বা এর পেছনের সুনির্দীষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আমরা ঠিক ততটাই উদাসীন বা অজ্ঞ। এমনকি প্রায়শই আমরা শুনে থাকি বা পড়ে থাকি যে বিশ্বের অধিকাংশ বিজ্ঞানী বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন নিয়ে একমত নয়। কিন্তু আসলেই কি তাই?